২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৫ সফর ১৪৪১ হিজরি

ডোমারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ । ১০:৫০ সকাল

নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ ছাদেকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ছাদেকুল ইসলাম ছাদেক উপজেলার চিকনমাটি পল্টন পাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর)দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

জানা গেছে,বুধবার (২অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবক ছাদেককে চ্যালেঞ্জ করলে মটর সাইকেল রেখে পালানোর সময় পুলিশ তাকে আটক করে ।

আটকের পর পুলিশ ছাদেকের দেহ তল্লাশি করে ১২৭পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি সিটি বাজাজ (রেজি: নীলফামারী-হ ১১-৫২২৫) মটর সাইকেল উদ্ধার করা হয়। পুলিশ রাতেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে মাদকের কাজে ব্যবহৃত মটর সাইকেলসহ পুলিশ গ্রেফতারের পর বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন