২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন: কামরুজ্জামান জুয়েল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ৭:৩০ রাত

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পলাতক হাসিনা রক্তের হলি খেলায় মেতেছিল। কুখ্যাত খুনি জিয়াউল হাসান ট্রাইব্যুনালে শিকার করেছে ফ্যাসিস্ট হাসিনা তাকে দশ হাজার মানুষ খুনের নির্দেশ দিয়েছিল।

আজ ২৯ নভেম্বর রবিবার বিকালে আগ্রাবাদ বাদামতল মোড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেই পলাতক খুনি হাসিনাই ভারতে বসে বাংলাদেশে ক্ষমতায় আশার দিবা স্বপ্নে বিভোর। যার হাতে এদেশের হাজার হাজার মানুষের রক্ত। মায়ের কোলের অবুঝ শিশুও যার বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল। ক্ষমতা লোভী হাসিনার বিচারের রায় কার্যকর করতে এদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, বার আউলিয়ার পূণ্যভূমি বীর চট্টলার মাটি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ চট্টগ্রামের যুব সমাজ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের যে কোন নৈরাজ্য জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস রুখে দিবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদ মুহাম্মদ শাহেদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেছেন, পলাতক হাসিনা চলে যাওয়ার সময় শুধু শেখ পরিবারকে নিয়ে গেছেন। সাধারণ নেতাকর্মীদের কথা একবার চিন্তাও করেনি। ফ্যাসিস্ট হাসিনা একটি নির্বাচিত সরকারকে বিব্রত অস্থিতিশীল করতে ভারতে বসে কিশোর গ্যাং টোকাই ব্যবহার করে পটকা ফোটাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনীতির নামে আগুন সন্ত্রাসের জবাব জাতীয়তাবাদী যুবদল রাজপথে দিতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে এদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এর মানে হল হাসিনা ও আওয়ামীলীগ ভারতীয়, এদেশীয় নয়। ভারতে এসি রুমে বসে এদেশ ফটকা ফুটিয়ে অস্থিতিশীল করার যে কোন ষড়যন্ত্র বীর চট্টলার যুব সমাজ রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। শহীদ জিয়ার বীর চট্টলায় আগুন সন্ত্রাসী, লুটেরাদের ঠাই হবে না।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, পলাতক খুনি হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসররা জ্বালাও পোড়াও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বীর চট্টলার যুব সমাজ ইতিমধ্যে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিতে শুরু করেছে। নিষিদ্ধ সংগঠনের অনেকেই যুবদল কর্তৃক পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি এসময় আওয়ামী দোসরদের জ্বালাও পোড়াও থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ফখরুল বিন খালেক। বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদ বাদামতল মোড়স্থ দাল্লা মেডিকেল সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ান হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, আবু সুফিয়ান, অরুপ বডুয়া, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, হুমায়ুন কবির, সেলিম খানঁ, রাশেদুল হাসান লেবু, মোহাম্মদ এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, দীপংকর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, শাহীন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খাঁন, ওমর ফারুক, তানভীর মল্লিক, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি সিকদার, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, জমিরউদ্দীন আহমেদ মানিক, সম্পাদক মন্ডলী সদস্য নুর হোসেন উজ্জ্বল, মোহাম্মদ সাগীর, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, এস এম বখতিয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, নুরুল আমিন, মোহাম্মদ ইকবাল, আসাদুজ্জামান রুবেল, সহ-সম্পাদক মনোয়ার হোসেন মানিক, মাহবুবুর রহমান, কোরবান আলী, জিয়াউল হক মিন্টু, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, আরিফ হোসেন , মেজবাহ উদ্দিন মিন্টু, আবুল কালাম, হোসেনুজামান, জাহাঙ্গীর আলম বাবু, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম আজাদ, জসিম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ কামাল উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মিফতাহ উদ্দিন সিকদার টিটু, ইয়াসিন আজাদ, মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম মানিক, সদস্য শাবাব ইয়াজদানী, মোহাম্মদ কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক সিকদার, আব্দুস সাত্তার, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, গিয়াসউদ্দিন টুনু, বজল আহমেদ, খোরশেদ আলম, মোশাররফ আমিন সোহেল, হোসনে মোবারক রিয়াদ, ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব মোহাম্মদ হাসান, শেখ রাসেল, আশিক মল্লিক আরসি, হাবিবুল্লাহ খানঁ রাজু, শওকত খানঁ রাজু, তাজ উদ্দিন, মঞ্জুর আলম মঞ্জু, মুশফিকুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ জলিল, মোহাম্মদ ইয়াছিন, সাইফুল আলম রুবেল, মোরশেদ কামাল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, নুরউদ্দিন শরিফ দিদার, ইউনুস মুন্না, ওয়ার্ড আহবায়ক আকতার হোসেন, এস এম আলী, বাদশা আলমগীর, আবু বক্কর বাবু, মোহাম্মদ হাসান, জহিরুল ইসলাম, সাইফুল আলম, মোহাম্মদ ইউনুস, এস এম শাহবাজ, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইস্কান্দার, মেহেদী হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন