২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে চাঁদের গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ । ৩:৫৭ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে চাঁদের গাড়ীর ধাক্কায় রাজেদুল ইসলাম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজেদুল নানুপুর আমতলীস্থ ওয়াইজ ক্বাজীর বাড়ীর ব্যাংকার মোশেদুল আলমের ২য় পুত্র।

স্থানীয়রা জানান, গহিরা-হেঁয়াকো সড়কের মাইজভান্ডার আমতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়ী শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়।

ঘটনার সাথে সাথে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন