২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ । ৫:৫৮ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত জনতা ব্রিক ফিল্ডে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

ভ্রামমান আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের এস আই জালাল আহম্মদের নেতৃত্বে একটি টিম ও উপজেলা ভূমি অফিসের নাজির আবু তাহেরসহ অন্যান্যরা ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন