২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ওশান ইস্পাত শিপ ইয়ার্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ । ১০:৩৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডে ওশান ইস্পাত নামক একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, ওশান ইস্পাত নামক সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির বার আউলিয়া এলাকায় অবস্থিত উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন