২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফৌজদারহাটে লেগুনার ধাক্কা,১ পথচারী নিহত আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ । ৭:০২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাইপাস সড়কে লেগুনার ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে, এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল তিনটার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজন হচ্ছে শাহেদা বেগম (৩৫) ও আরাফাত (৭)। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে উক্ত লেগুনা চালক রাসেলকে স্থানীয় এলাকাবাসী গণপিটুণী দিলে পালানোর সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সে আহত হয়। তাকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার আহমেদ জানান, বাইপাশ এলাকায় একটি লেগুনা তিন পথচারীকে ধাক্কা দিলে হাসপাতলে নিয়ে গেলে একজন মারা যায়। ঘটনাস্থল থেকে লেগুনাটি আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন