২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনা নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ । ১:১৭ দুপুর

বরগুনার আমতলী উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজনের প্রাণহানি হয়েছে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা নুপুর বেগম (৩৬) ও তার ছেলে নিশাত (১০)। আর নিহত লামিয়া হলো নুপুরের বড় বোনের মেয়ে। সে উপজেলার কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন