২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মান্নানের বদলি, নতুন কমিশনার আজাদ

বিভাগীয় কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ । ৬:৩৬ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানকে বদলি করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে।

সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে বিভাগয়ি কমিশনার পদে বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়।বদলি প্রজ্ঞাপন বিভাগীয় কমিশনার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে মো. আবদুল মান্নানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদ থেকে বদলির কথা বলা হয়।

অন্যদিকে চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে।

জ২নস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন