২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

পটিয়ার নতুন ইউএনও ফারহানা জাহান উপমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ । ১২:৪৬ দুপুর

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগ দিচ্ছেন ৩১তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া ফারহানা জাহান উপমা।

রবিবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে তাকে পদায়ন করা হয়। শীঘ্রই তিনি পটিয়ার ইউএনও হিসাবে যোগদান করবেন।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানকে কুমিল্লার মেঘনা উপজেলায় বদলি করা হয়েছে।

ঢাকার মেধাবী সন্তান ফারহানা পটিয়ায় পদায়নের আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০১২ সালে প্রথমবারের মতো ৩১তম বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সহিত প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

তিনি ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ শেষ করে প্রথম কর্ম জীবন শুরু করেন এইচএসবিসি ব্যাংকে।

এসময় তিনি ৩১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারী চাকরিতে প্রবেশ করেন।

এর আগে তিনি কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন