২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

একনেকে চার হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ । ৩:৪৭ বিকাল

ভাণ্ডাল জুড়ি পানি সরবরাহ প্রকল্পসহ ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে ব্যয় হবে ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, এই নয়টি (নতুন ও সংশোধীত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৪ হাজার ২৪৯ কোটি ৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন