২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

অনুপ্রাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক তানভীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ । ৯:৪৪ রাত

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘অনুপ্রাস- কন্ঠ চর্চা কেন্দ্র’র ৪র্থ কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) এ কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হন সানজিদা ইসলাম মিম। এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তানভীর আহমেদ খান।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হন তানজিনা আক্তার তমা ও মুশফিকুর রহমান তানিম। যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বাপ্পী ও হাবিবুর রহমান হাবিব। সাংগঠনিক সম্পাদক মো. লিটন ও শাহ আলম। পাঠচক্র বিষয়ক সম্পাদক তানজুমা সিকদার তানিয়া। অর্থ সম্পাদক আবু হাসনাত অনিক। দপ্তর সম্পাদক আমেনা আক্তার সুমি। গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রওনক জাহান লোরা। যোগাযোগ সম্পাদক তাসনিম জাহান। প্রচার সম্পাদক ফাহিমা আক্তার। প্রশিক্ষণ ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিশাত তাসনিম। আপ্যায়ন সম্পাদক বিল্লাল হোসেন স্বাধীন এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মামুন খান, সাদিয়া সোলতানা, মারিয়া বিনতে জহির ও আরিফুল ইসলাম অনিক।

এ কার্যনির্বাহী কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন অনুপ্রাসের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিগত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন