২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ । ১০:২২ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সরওয়ার জাহান টুটুলের মাদক সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

রুমে বসে মাদক সেবনের ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন রকম মন্তব্য লিখেছেন। এছাড়া সীতাকুণ্ডে বিভিন্ন মানুষের মুখে মুখে সরগরম হচ্ছে।

সোমবার থেকে ফেসবুকের বিভিন্ন মানুষের আইডিতে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও উপজেলা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

মাদক গ্রহণ করা প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সরোয়ার জাহান টুটুলের কাছে জানতে চাইলে মাদক নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি আমার হলেও এটি এডিট করা হয়েছে। আর এটি রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক সায়েস্তা খান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন, বিষয়টি জেলা কমিটির। তারা ব্যবস্থা নিলে আমরা উপজেলা কমিটিও ব্যবস্থা নিবো।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, টুটুলের মাদক সেবনের বিষয়টি আমি অবগত হয়েছি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে দল ব্যবস্থা নেবে কারণ আমাদের দলে কোন মাদকসেবী ও গাঁজাসেবী ও বহনকারীর কোন স্থান নেই। এছাড়া প্রধানমন্ত্রীও মাদকের ব্যাপারের জিরো টলারেন্স।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন