২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

কারামুক্ত আ’লীগ নেতা দিদারুল আলম মাসুম সংবর্ধিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ । ৮:০০ রাত

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারী সিটি কলেজ শাখার সাবেক সভাপতি দিদারুল আলম মাসুমের কারামুক্তি উপলক্ষ্যে সংবর্ধনা দেয়া হয়েছে।

সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন পেয়েছেন দিদারুল আলম মাসুম।

বুধবার(২৯ জানুয়ারী ) কারামুক্ত হন তিনি। একইসাথে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কােন ধরনের হয়রানি না করার নির্দেশ দেয় হাইকোর্ট।

কারামুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলফটকে দিদারুল আলম মাসুমকে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের হাজার হাজার নেতা কর্মী সংবর্ধনা প্রদান করেন। এ ছাড়াও লালখান বাজার মোড়ে আয়োজিন করা হয় এক অনাড়ম্বর সংবর্ধনা। এতে মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর নগরের সদরঘাট দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মাসুমকে আসামি করা হয়েছিল।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন