২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ । ৬:৩৮ সন্ধ্যা

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি টিপ ছোরা উদ্ধার উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদর ভিত্তিতে পুরাতন ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদের জাকোয়া বীরপাড়ার সাজ্জাদ হোসেন প্রঃ রাজু (২৫), আমিরাবাদের আকমল মুন্সির বাড়ীর মোঃ ওসমান গনি প্রঃ ডালিম (২৪), আমিরাবাদের মাহালদার বাড়ীর মোজাম্মেল হক মজনু (৩০), ফটিকছড়ির মোঃ শাকিউল বশর মিনহাজ (৩৩)।

ওসি জানান, গ্রেফতারের পর রাজুর দেহতল্লাশী করে একটি পিস্তল ও ডালিমের প্যান্টের পকেট থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা মূলত সংঘবদ্ধ ভাবে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকা থেকে নামী-দামী বিভিন্ন মোটরসাইকেল চুরি করে।

গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা মূলত নগরীর বিভিন্ন স্থান থেকে কৌশলে মোটর সাইকেল চুরি করে মঞ্জুর আলম মুন্না (৩২) এর সহায়তায় চোরাই মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্য কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায়।

নগরীর বিভিন্ন স্থানের মোটরসাইকেল চুরির ভিডিও ফুটেজে ইতিমধ্যে আসামীদের সনাক্ত করা হয় বলে জানান ওসি মহসিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন