২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

গত ১০০ বছরে এমন ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ হয়নি :হানিফ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:৩৪ রাত

রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে যে ভোটগ্রহণ করা হয়েছে এরকম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গত ১০০ বছরে হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় গণাধ্যমের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় ধন্যবাদ জানান হানিফ। দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।

‘ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না,’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন হানিফ। বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা করে হানিফ বলেন, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’

প্রধানমন্ত্রী ভোট দেয়ার পর নৌকা প্রতীকে ভোট চাওয়াকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছে বিএনপি। এর জবাবে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন