২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আতিক-তাপস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ । ১২:১৮ রাত

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিপি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান তারা। এ সময় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন আতিকুল ও তাপস।

এ সময় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সবার ঢাকা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন অতিকুল ইসলাম।

ঢাকার দুই সিটির নির্বাচনের বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের এই দুই মেয়র প্রার্থী।

নির্বাচন কমিশন ষোষিত ফলাফল অনুযায়ী দক্ষিণ সিটিতে মেয়র পদে শেখ ফজলে নূর তাপস তার নিকটতম প্রার্থীদের থেকে ১ লাখ ৬৭ হাজার ২শ ৫৭ ভোটে এগিয়ে আছেন। মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯শ ৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট।

আর উত্তর সিটিতে মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৬১৯ কেন্দ্রের ফলাফলে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২ লাখ ৯শ ৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের থেকে ৭৫ হাজার ৭শ ৭ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন নৌকার মাঝি আতিকুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন