২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:৫৪ সকাল

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ‘সিসিটিভি’ এ খবর প্রকাশ করেছে।

চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০০০ জন। গত ডিসেম্বরে উহান শহর থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পুরো বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন। এর বেশিরভাগই চীনের। চীনের বাইরেও ২১টি দেশে এ ভাইরাসে ১০০ জন আক্রান্ত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন