২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত মো:আবু জাফর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:৪২ রাত

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : অস্ট্রিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া ডেনমার্কে রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিতকে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মাদ আবু জাফর ১৯৯১ সালে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসাবে যোগ দেন। তিনি এর আগে নেদারল্যান্ডস, করাচি, লস এঞ্জেলেস, দুবাই ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

তিনি শেরে-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং যুক্তরাষ্ট্রের প্রেসটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন।

অন্যদিকে মোহাম্মাদ আব্দুল মুহিত ১৯৯৩ সালে পররাষ্ট্র ক্যাডারের অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি কুয়েত, রোম, দোহা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন