২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে মনা মেম্বার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ । ১১:২৪ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন বলেছেন, খেলাধুলার মুল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। খেলাধুলার সঙ্গে স্বাস্হ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের মরহুম নুরুল ইসলাম মনা মেম্বার স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সরোয়ার উদ্দীন। প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট আইনজীবি জহুরুল ইসলাম।

মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর নাজিম উদ্দীন ছিদ্দীকী, এম আহমদুল হক, হাবিবুল ইসলাম, রফিকুল আলম, মুহাম্মদ সেলিম, আবু জাফর, আবু ইউসুফ, আবুল হাসান বাবুল, ওসমান গণি, আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উদ্বোধকের বক্তব্য মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, খেলাধুলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন