২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

মাঝিরঘাট এসআরবি বস্তিতে আগুনে পুড়ল ২ শতাধিক ঘর

পতেঙ্গা সৈকত সায়মা শপিং সেন্টারে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:১০ সকাল

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার এসআরবি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবদ, চন্দনপুরা, নন্দনকানন ও চকবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক পরিবার। বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে নারী-শিশুসহ হাজারো মানুষ।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন