২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে হিন্দু নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:৩০ সকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম দেবী রানী দে (৪৫)। তিনি একই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী। হাতির আক্রমনে দেবী রানীর শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, রবিবার দিবাগত রাতে জন্য হাতিটি পাহাড় থেকে উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়ায় এসে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে।

এসময় হাতিটিকে তাড়াতে এলাকাবাসি ছুটে এলে হাতিটির সামনে পড়ে যায় দেবী রানী। নিজ ঘরের সামনে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন