২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

মানিকছড়িতে ১শ পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৩:৪৯ বিকাল

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আকাশীপুরীস্থ বিসমিল্লাহ ড্রাগ হাউজ ফার্মেসী দোকান থেকে ১০০ পিস ইয়াবাসহ ফার্মেসীর মালিকে আটক করেন পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০০শত পিস ইয়াবাসহ ফার্মেসীর মালিক মোঃ হেলাল উদ্দিন(২৮) পিতা- মোঃ বিল্লাল হোসেনকে আটক করা হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন