২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

আগুনে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারকে মশারি ও মাদুর দিলেন পুলিশ

ক্ষতিগ্রস্থ পরিবারকে মশারি ও মাদুর বিতরণ করে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৪:২৯ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারের পাশে দাড়িয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্থ প্রত্যক পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে ম্যাজিক মশারি ও মাদুর বিতরণ করা হয়।

পাঁচলাইশ থানার বিট পুলিশ-৫৩ এবং কমিউনিটি পুলিশিংয়ের যৌথ উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় থানা এলাকার ডেকোরেশন গলিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম, পাঁচলাইশ থানার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মোহাম্মদ সেলিম, পাঁচলাইশ থানার ৫৩-বিট পুলিশ সমন্বয় কমিটির সভাপতি জসিমুল আনোয়ার খানসহ সংশ্লিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোাগানে উদ্বুদ্ধ হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার উদ্দ্যেশে এ আয়োজন। পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি সমাজের প্রতিটি বিত্তবান লোকদের ক্ষতিগ্রস্থ ও দুঃখী মানুষের সেবায় এগিয়ে আসার জন্য আহবান জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন