২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৭:০১ রাত

আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস প্রতারণা ও গুজব সৃষ্টিকারী চক্রের সক্রিয় চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক চারজন হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তিনটি পৃথক অভিযানে চক্রের চার সদস্যকে আটক করা হয়। অভিযানে র‌্যাব-১, র‌্যাব-৩ ও র‌্যাব-৬ অংশ নেয়।

র‌্যাব জানিয়েছে, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। একেকজন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে।

অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন