২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:২৩ সকাল

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন