২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

এক দশক পর ফিরছেন মল্লিকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ । ১১:৫১ রাত

মল্লিকা শেরাওয়াত মানেই পর্দায় খোলামেলা উপস্থিতি। পর্দায় উষ্ণতা ছড়িয়েছেন যে কয়জন নায়িকা। মল্লিকা তাদের অন্যতম। এই নায়িকার ভক্তদের জন্য সুখবর।

প্রায় এক দশক পরে তার প্রত্যাবর্তন। তবে হিন্দি নয়, তামিল ছবিতে। পরিচালক ভাদিভুদাইয়ান-এর ‘পামবাত্তাম’ ছবির সূত্রে। দক্ষিণী ছবিতে মল্লিকার ভক্তের সংখ্যা খুব একটা কম নয়। কমল হাসানের ‘দশবাতরম’ ছবিতে ছোট এক চরিত্রে অভিনয় করলেও, তা দর্শকদের বেশ মনে ধরেছিল। পরে সিম্বুর সঙ্গে তার ‘কালাসালা’ লোকগীতিও সুপারহিট। কোনও সন্দেহ নেই, দক্ষিণের সংগীতপ্রেমীদের কাছে আজও বড় ভালো লাগার গান এটি।

তাই পরিচালক ভাদিভুয়াইয়ানের এই হরর-কমেডি ছবিতে এক রানির চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। জানা গেছে, এই ছবিতে সুর দিচ্ছেন দক্ষিণের আর এক জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় হরিশ। ইউনিট সূত্রে খবর, এই ছবিটি হতে যাচ্ছে ব্যায়বহুল। শুধু তাই নায়, আকাশছোঁয়া সম্মানিও তিনি পাচ্ছেন। ছবিটি হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়লাম, কন্নড়- নানা ভাষায়। তবে ছবি তৈরির আগেই ছবি ঘিরে এত খবর জানা গেলেও, এখনও জানা যায়নি ছবির নায়কের নাম।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই মুহূর্তে খোঁজা চলছে উপযুক্ত কোনও নতুন নায়কের। মল্লিকা বলেন, খুব সুন্দর একটি ছবির মাধ্যমে সিনেমায় ফিরছি। এটা ভালো লাগার একটি ব্যাপার। পরবর্তীতে ভালো প্রস্তাব পেলে বলিউডে কাজ করার বিষয়টিও ভেবে দেখবো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন