২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

‘পরাণ’ এর টিজার প্রকাশ(ভিডিও)

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ । ১১:৫৯ রাত

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার প্রকাশ পেল। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন রায়হান রাফি। পোড়ামন-২ এর পর এবার ‘পরাণ’ নামে আরেকটি রোমান্টিক ছবি নির্মাণ করছেন, এই তরুণ নির্মাতা। এটি রাফি পরিচালিত তৃতীয় ছবি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। চিত্রগ্রাহক ছিলেন মিছিল সাহা।

এ প্রসঙ্গে নির্মাতা রাফি জানান, ছবির শুটিং শেষ। ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়েছে। বর্তমানে পোস্টের কাজ চলছে। তিনি আরও বলেন, ‘এটি আমার সেরা মুভি হবে ইনশাল্লাহ’।

ছবি মুক্তির দিন এখনো নির্ধারণ করা হয়নি। তবে, এ মাসেই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন