২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

বিমানের ৬ যাত্রীর কাছে মিলল ৯ স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট

চট্টগ্রাম বিমান বন্দরে স্বর্ণবার ও সিগারেট উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ । ১২:২৬ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৬ যাত্রীর কাছে মিলল ৯টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন বিদেশি সিগারেট।

বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকালে গোপন তথ্য মতে তল্লাশী চালিয়ে ৩ যাত্রীর প্যান্টের বেল্টের বকলেসে বিশেষ কায়াদায় লুকানো ৯টি স্বর্ণের বার এবং অপর ৩ যাত্রীর ব্যাগ তল্লাশী করে ২৪০ কার্টন সিগারেট উদ্ধারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

তথ্য নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ৬ যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশী করে এসব স্বর্ণবার ও সিগারেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এগুলো আনা হয়েছিল। এ ঘটনায় প্রাথমিকভাবে ৬ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ৬ জনের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কাস্টমস কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন