২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৭ সফর ১৪৪১ হিজরি

গোপালগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ । ৩:৩৮ বিকাল

পুকুরের পানিতে ডুবে গোপালগঞ্জের মুকসুদপুরে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্ণা (৩)। তারা তিনজন মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানিয়েছে, ঝর্ণা মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। বরিবার সকালে তিন বোন বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা উঠানের পাশে থাকা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিন বোনের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রদীপ বিশ্বাস জানান, তিন শিশুকে পরিবারের লোকেরা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন