২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে দুটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার সময় উপজেলার ডলুব্রিজ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করলেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ । ৪:১৮ বিকাল