২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন ২১ মার্চ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:১৭ রাত

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর আজ দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এক সংবাদ সম্মলনে এ কথা জানান।

তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

তিনি বলেন, তিনটি আসনের উপ-নির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেয়া হবে না।

গাইবান্ধা-৩ আসনটি গত ২৭ ডিসেম্বর, ঢাকা-১০ আসন ২৯ ডিসেম্বর এবং বাগেরহাট-৪ আসনটি ১০ জানুয়ারি শূন্য হয়।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন