২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৭ সফর ১৪৪১ হিজরি

বজ্রপাতে মা ও তিন সন্তানের মৃত্যু

-
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ । ৩:৪৪ বিকাল

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ঘুরতে গিয়ে বজ্রপাতে এক মা ও তার তিন ছেলেমেয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ওয়াহিদা বেগম, তার মেয়ে রেহেনা বেগম ও সামিয়া এবং ছেলে সাব্বির।

জানা গেছে, ওয়াহিদা বেগম ও তার সন্তানরা আজ দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় বেড়াতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তারা আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন