২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ফেরি-সেতুর টোল দিতে হবে না অ্যাম্বুলেন্সের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:২৭ সন্ধ্যা

চলতি বছরের ১ মার্চ (রোববার) থেকে ফেরি-সেতুর টোল দিতে হবে না রোগী ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের। এ সরকারি আদেশ কার্যকর হবে মার্চের প্রথম দিন থেকে।

সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, সরকারি ও বেসরকারি উভয় ধরনের অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ‘‘অর্থ বিভাগের ২০১৯ সালের ৪ নভেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের অধীন সড়ক, ফেরি ও সেতুতে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহনের সময় টোলের সমপরিমাণ অর্থ সেবাদাতা অ্যাম্বুলেন্সের চার্জ থেকে কমানোর শর্তে সব সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হলো। ১ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।’’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন