২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত সন্তানকে ছুঁতেও পারছেন না বাবা (ভিডিও)

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:৫৭ সন্ধ্যা

চোখের সামনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলিজার টুকরা শিশুসন্তান কিন্তু তাকে একটিবার ছুঁয়ে দেখার অনুমতি নেই। চীনের এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল দুনিয়া।

প্রাণঘাতি করোনাভাইরাস ছড়ানোর পর থেকে চীনের একাধিক শহরের নিয়মিত কার্যক্রম শিথিল হয়ে পড়েছে। বিধি-নিষেধ শুধু সেখানকার বাসিন্দাদের চলাচলেই আরোপ করা হয়নি, হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তাদের বাড়ি যাওয়া এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ছোট্ট একটি শিশুকে চারদিকে কাঁচের দেয়াল দিয়ে ঘিরে ভেতরে একটি বিছানায় রাখা হয়েছে।

শিশুটি তার বাবাকে দেখে হাত বাড়িয়ে দেয় কিন্তু নিষ্ঠুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শিশুটিকে একটিবার ছুঁতেও পারছে না বাবা। সেই বেদনা সইতে না পেরে কাঁদছেন সেই বাবা।

শিশুটির বাবার চোখের জল কাঁদিয়েছে কোটি মানুষকে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন