২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

নীলফামারী র‌্যাবের হাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১জন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:২৩ রাত

নীলফামারী প্রতিনিধি ॥ চলমান প্রশ্নপত্র ফাঁস চক্রের হাসিনুর ইসলাম(২২)নামে একজনকে আটক করেছেন র‌্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী।

বৃহস্পতিবা(৬ফেব্রুয়ারী)বিকেলে র‌্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ০৩নং আলোয়া খোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ তাকে আটক করেন।

হাসিনুর ইসলাম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মইনুল হকের ছেলে।

নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন,এসএসসি/দাখিল পরীক্ষা-২০২০ সালের প্রশ্নপত্র ফাঁসকারী চক্র প্রতারনা মূলক ভাবে ব্যবসা করে আসছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন