২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

চকরিয়ায় হকার মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:৩৩ রাত

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ফুটপাতের বহুমুখী ফল ব্যবসায়ী ও হকারদের জন্য আলাদা মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন – চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ৮নংওযার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা,চিরিঙ্গা-সোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সওদাগর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি জাফর আলম বলেন, যানজট নিরসন কল্পে সিএনজি ও টমটমের জন্যও শীঘ্রই আলাদা টার্মিনাল করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন