২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

কাল ৪৫ বছরে পদার্পণ করবে ডিএমপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:৫৩ রাত

গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) পালিত হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৫তম প্রতিষ্ঠা দিবস।

‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশের বৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল হতে জনবহুল রাজধানী ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে।

প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন অংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে বহুমাত্রিক এ নগরের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দিবসটি উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস রাজারবাগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, প্রধান অতিথি এবং সচিব মোস্তফা কামাল উদ্দীন জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিকাল ৩টায় ডিএমপি হেডকোয়ার্টার্স হতে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠাদিবসের ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন