২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে প্রধানমন্ত্রী ও সিইসি’র ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় যুবক আটক

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:৩০ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ছবি বিকৃত করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় বেলাল হোসেন(৩০) নামের এক যুবককে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বেলাল হোসেনকে আটক করে থানা পুলিশ।

আটককৃত বেলাল হোসেন উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিপুর গ্রামের মৃত আলতাজ মিয়া ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে পোস্ট করায় বেলাল নামের এক যুবককে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন