২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

রাউজান সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ । ১:৩১ দুপুর

রাউজান প্রতিনিধি: রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রাউজান সরকারি কলেজের সভাপতি জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও কলেজের অধ্যাপিকা সৈয়দা রেহানা আফরোজা”র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মামনুন আহম্মেদ অনীক, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রশিদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,কলেজের সহকারী অধ্যক্ষ সেলিম নেওয়াজ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন