২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ঢাকা শহরকে নিরাপদ রাখতে ‘ডিএমপি’ কাজ করে যাচ্ছে:আইজিপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৬:৫৪ সন্ধ্যা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৫ বছরে পদার্পণ অনুষ্ঠানে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ডিএমপি সদস্যরা ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছে ঢাকা শহরকে নিরাপদ রাখতে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।

এ সময় আইজিপি জাবেদ পাটোয়ারী, ডিএমপির গৌরবময় সেবার ৪৫ বছর উপলক্ষে র‍্যালি উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নগরবাসীর আস্থা অর্জনই পুলিশের লক্ষ্য।  ‘আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে।’

শফিকুল ইসলাম বলেন, আমরা ৪৪ বছর ধরে চেষ্টা করেছি জনতার পুলিশ হতে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালবাসা ছাড়া আর কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন