২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

আনোয়ারায় ইয়াবাসহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:০০ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার জুইদন্ডী গ্রামের আলী মাঝি বাড়ির আবুল কাশেমের পুত্র মো. আবছার (২২) ও লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র জয়নাল আলম (২৯)।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিউরী মাজার গেট থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন