২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু’র কবরে খোরশেদ আলম সুজনের শ্রদ্ধাঞ্জলী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:০৮ রাত

’৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণ আন্দোলনের অন্যতম সংগঠক, প্রাক্তন ছাত্রনেতা ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে মরহুমের গ্রামের বাড়ী রাউজানের কদলপুরস্থ কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

এ সময় তিনি মরহুমের কবরে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাসুম, সেলিম উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সাইফুল্লাহ আনছারী, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল হক মুন্না, মাসুদ আলম প্রমূখ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন