২৪ ঘন্টা নিউজ
রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

কোম্পানীগঞ্জে আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:৫১ সকাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মো. সৌরভ হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চরআমজাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৌরভ হোসেন ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সৌরভ হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন