২৪ ঘন্টা নিউজ
রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ৩ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র রবিউলের

সীতাকুণ্ডে নিখোঁজ স্কুল ছাত্র রবিউল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৩:৫৭ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিন মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র রবিউল হাসানের। তার অবিভাবকরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও না পেয়ে বর্তমানে চরম উদ্বিগ্ন। মাতা একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায়।

পরিবারিক সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের চৌধুরী পাড়া গ্রামের মুনছুর ভেন্ডার বাড়ির মৃত ইকবাল উদ্দিনের পুত্র সীতাকুণ্ড দত্তবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র মো. রবিউল হাসান পৌরসদর কলেজ রোড থেকে হারিয়ে যায়।

তার মামা মো. নিজাম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তার বয়স আনুমারিনক ১০ বছর। গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি। সে আজ থেকে প্রায় তিন মাস পূর্বে কিছু পণ্য ক্রয়ের জন্য তার মা দোকানে পাঠালে কলেজ রোডে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি।

তার মাতা সাইনুরসহ আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার মাতা সাইনরুন একমাত্র পুত্রকে হারিয়ে এখন নির্বাক।

কেউ তার সন্ধান পেলে মামা নিজাম উদ্দিনের মোবাইলে (০১৮২৫-৩৮৮৪১৪) যোগাযোগ করার জন্য পরিবারে পক্ষ থেকে অনুরোধ করেছেন তার মাতা সাহিনুর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন