২৪ ঘন্টা নিউজ
রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

মিরসরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ : স্বামী, শ্বশুর পলাতক

মিরসরাইয়ে গৃহবধু হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৬:৪৪ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নাহিদা আক্তার সুমি (২০)।

রবিবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে স্বামী ওমর ফারুক, শশুর আকতার হোসেনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ২০১৪ সালে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আকতার হোসেনের ছেলের সাথে একই উপজেলার করেরহাট ইউনিয়নের চত্তরুয়া সরকার তালুর গ্রামের প্রবাসী নুরুল আফছারের মেয়ে নাহিদা সুলতানা সুমির বিয়ে হয়।

বিয়ের পর তাদের সংসারে ৫ বছর ও ১ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। তারা গত কিছুদিন ধরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত সুমির মা পপি আক্তার অভিযোগ করেন, বিয়ের পর কয়েক মাস ভালো চললেও পরে বিভিন্ন সময় ঠুঙ্কো কারণে আমার মেয়েকে স্বামী, শ্বশুর, শাশুড়ি মারধর করতো। তাদের পারিবারিক কলহ নিয়ে একাধিক বার বৈঠকও হয়েছে। তারা আমার সুমিকে বাঁচতে দিলো না। আমার মেয়ের খুনিদের শাস্তি চাই।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে রবিবার দুপুরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়ি থেকে নিহত নাহিদা আক্তার সুমির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

আগামীকাল সোমবার লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরন করা হবে। ঘটনার পর থেকে সুমির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন