২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

একমাত্র বোন হারানোর শোক নিয়ে বিশ্বকাপ জিতলেন আকবর দ্যা গ্রেট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:২১ সকাল

হাজার মাইল দূরে থেকে দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে লড়াই করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। পাহাড় সমান দায়িত্ব তার কাঁধে। এদিক ওদিক খেয়াল করার সময় তার নেই। একটাই সংকল্প- বিশ্বকাপ জিততে হবে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ১৮ জানুয়ারি। ২১ জানুয়ারি স্কটল্যান্ডকে উড়িয়ে দেয় আকবরের দল। টানা দুই জয়ে দল যখন উৎফুল্ল। ঠিক তখন দেশ থেকে বড় দুঃসংবাদ উড়ে গেল আকবরের জন্য।

২২ জানুয়ারি তার একমাত্র বোন খাদিজা খাতুন না ফেরার দেশে পাড়ি জমান। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি। স্বজন হারানোর বেদনা বুকে চাপা দিয়ে দুই দিন পরই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন আকবর।

শোককে শক্তিতে পরিণত করে ইতিহাস গড়েন তিনি। দেশকে প্রথমবারের মতো এনে দেন আইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টের শিরোপা। তিনি নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেছেন ফাইনালে ভারতের বিপক্ষে নায়কোচিত ইনিংস খেলে। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন আকবর দ্যা গ্রেট আকবর আলী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন