২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

করোনা ভাইরাস : সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে ১৭ চীনা নাবিক

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে চীনা নাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:০২ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি স্ক্র্যাপ জাহাজের ভিতর আটকে থেকে ৩ দিন ধরে সেখানে অবস্থান করছেন ১৭ জন চীনা নাবিক।

গত ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে রওনা দিয়ে শনিবার বিকালে চট্টগ্রামে সীতাকুণ্ডের সাগর উপকূলের সোনাইছড়ি ইউনিয়নের মো. আবদুল্লাহ ও হাজ্বি লিয়াকত আলীর মালিকানাধীন লালবেগ শিপইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি।

তবে এই ১৭ নাবিকের শরীরে কোনও করোনাভাইরাসের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন জাহাজ আমদানিকারক এজেন্সি মালিক।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জাহাজের নাবিকদের তথ্য দেওয়ার নিয়ম থাকলেও ইয়ার্ড কর্তৃপক্ষ সেটি কাউকে অবহিত করেনি।

জানা যায় জাপানের পতাকাবাহী ইউনি হারভেস্ট কার্গো জাহাজটির ওজন প্রায় ৯ হাজার মেট্রিকটন। শনিবার বিকালে চীন থেকে জাহাজটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় শিপ ইয়ার্ডে কাটার জন্য আনা হয়।

যথানিয়মে জাহাজটি ইয়ার্ডে সৈকতায়নও করা হয়। সৈকতায়নের পর জাহাজ চীন ছাড়া অন্য দেশের নাবিকরা নেমে গেলেও ১৭ চীনা নাবিক এখনও জাহাজে রয়ে গেছেন। বিমানের টিকেট নিশ্চিত হলে তাদের জাহাজ থেকে নামিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন