২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেফতার ১

সীতাকুণ্ডে ইয়াবাসহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:১১ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ইয়াবাসহ একজনকে আটক করেছে সীতাকুন্ড মডেল থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তল্লাশি চালালে ৫শ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইরফান (১৮)কে আটক করা হয়। সে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের শফিউল্লাহ বাড়ির মো. শফিউল্লাহর পুত্র।

এ বিষয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) সুমন বনিক জানান, তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৩৬)১,১০এর (ক)মূলে মামলা নং ২৩ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন