২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

দুর্ধর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী সরোয়ার ১ দিনের রিমান্ডে

শিবির ক্রাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমাণ্ড সরোয়ার গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ । ২:৩৯ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মধ্যপ্রাচ্যে বসে চট্টগ্রামে চাঁদাবাজি চালিয়ে আসা ‘শীর্ষ সন্ত্রাসী’ ও চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী মো. সরোয়ার প্রকাশ বাবলার একদিনে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সারোয়ারকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতে হাজির করে বায়েজিদ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আরো খবর : সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড সারোয়ার গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন বরেন, অস্ত্র মামলায় বায়েজিদ থানা পুলিশ সরোয়ারের ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালে গোপন তথ্য মতে ডিএমপির পুলিশের একটি টিম ঢাকা বিমানবন্দরে অভিযান চালিয়ে সরোয়ারকে গ্রেফতার করে। আরো খবর : গুলি ও অস্ত্র উদ্ধার হল শিবির ক্যাডার সরোয়ারের বাড়িতে

গ্রেফতারের পর বিষয়টি সিএমপির বায়েজিদ থানায় অবহিত করলে থানা পুলিশের একটি টিম ঢাকায় গিয়ে গ্রেফতার সরোয়ারকে চট্টগ্রাম নিয়ে আসে।

পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার তার বাড়িতে লুকিয়ে রাখা অস্ত্রের সন্ধান দিলে রবিবার ভোরে অভিযান চালিয়ে বাড়ির উত্তর পাশে মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ২ টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ২০১১ সালের ১১ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রসহ সন্ত্রাসী ম্যাক্সন ও সারোয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে কাতারে চলে যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন