২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৭ সফর ১৪৪১ হিজরি

সম্রাটের অফিস থেকে অস্ত্র, মদ, ইয়াবা, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ । ৫:৩৬ সন্ধ্যা

যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কাকরাইলের অফিসে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে অস্ত্র, বিদেশি মদ, ইয়াবাসহ হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে সম্রাটকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত অফিসে অভিযান চালায় র‌্যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কাকরাইলে সম্রাটের কার্যালয়ে প্রবেশ করে র‌্যাব। এর কয়েক মিনিট পরে হেলমেট পরিয়ে সম্রাটকেও নেওয়া হয় তার কার্যালয়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই অভিযানে এক হাজার ১৬০ পিস ইয়াবা, বেশ কিছু বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন